সুপ্রিম কোর্টে ফের আধার সংক্রান্ত মামলার শুনানি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

সুপ্রিম কোর্টে ফের আধার সংক্রান্ত মামলার শুনানি





   

 আধারের বৈধতা নিয়ে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন মামলা রুজু করেছিল আদালতে। আদালতে সেই সব মামলার শুনানি চলছে। আজ ফের শুনানি রয়েছে।

ব্যাঙ্ক সহ সব আর্থিক প্রতিষ্ঠানগুলিতে আধার বাধ্যতামূলক। এমনকী PAN কার্ডের সঙ্গেও আধার সংযোগ করতে হবে। আরও জানানো হয় সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঙ্গেও আধার সংযোগ বাধ্যতামূলক। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা করে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন।

প্রথমে আধার সংযোগের চূড়ান্ত সময়সীমা ছিল ধার্য করা হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর। পরে তার সময়সীমা বাড়ানো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে সম্মতি দেয় শীর্ষ আদালত। সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়। পরে PAN ও আধার কার্ডের সংযোগের মেয়াদ তিন মাস বাড়িয়ে করা হয় ৩০ জুন। সেই সঙ্গে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলির সময়সীমাও তিন মাস বাড়ানো হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad