“অবসাদে ভুগছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্দিরে যাওয়া উচিত। হাসপাতালে গিয়ে মাথার চিকিৎসা করা উচিত।” আজ এই মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই জয় বিশাল কিছু নয়। নেহাতই পৌরনিগম নির্বাচনে জয়ের মতো ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জয়। তাঁর সেই মন্তব্য নিয়ে আগরতলায় আজ সাংবাদিকরা প্রশ্ন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে। তখন বিপ্লব কুমার দেব বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতাশায় ভুগছেন। ভারতীয় সংবিধানে ত্রিপুরাকে রাজ্যের যে অধিকার দেওয়া হয়েছে সেই সমান অধিকার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকেও। একইভাবে অধিকার দেওয়া হয়েছে ভারতের অন্য রাজ্যগুলিকেও।"

No comments:
Post a Comment