নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে টাকা নিয়ে টিকিট বিলি হয়েছে। এই অভিযোগ তুলে তৃণমূলের কোড় কমিটির বৈঠকে ব্যাপক বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা কর্মীরা। সোমবার চুঁচুড়ায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলের কোড় কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক চলাকালীন কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে ১০০ তৃণমূল কর্মী ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। তারা ওই মিটিং হলের দরজা খুলে কিছু বলার চেষ্টা করেন।তবে তাদের কিছু বলতে দেওয়া হয়নি। ফলে তারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা দাবী করতে থাকেন, চুঁচুড়ার বিধায়ক পয়সার বিনিময়ে সিপিএম থেকে আসা লোকজনকে পঞ্চায়েতের টিকিট দিয়েছেন। তিনি একই পরিবারের তিনজনকে পঞ্চায়েতের টিকিট দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। যদিও মিটিং চলায় বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি।

No comments:
Post a Comment