রানীগঞ্জে আক্রান্ত তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 April 2018

রানীগঞ্জে আক্রান্ত তৃণমূল



আসানসোলঃ রাজ্যের প্রতিটি জেলা থেকে যখন শাসক দলের সন্ত্রাসের খবর এসে পৌঁছাচ্ছে,ঠিক তখনি রানিগঞ্জের বাঁশড়া অঞ্চলে শোনা গেল ভিন্ন সুর৷পঞ্চায়েত ভোটের রাজনৈতিক প্রচার ও আলোচনাকে কেন্দ্র করে তৃণমূলের দুই কর্মী মধু ঘোষ ও তার সাথী রবিবার রাত্রে সিপিএম গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়৷বর্তমানে ওই দুজন বাঁশড়া অঞ্চলের ইসিএলের হাসপাতালে চিকিৎসাধীন৷

যদিও স্থানীয় সিপিএম নেতা মঙ্গল হেমব্রম জানিয়েছেন,তাদের দলের কোনো কর্মী সমর্থকই কাউকে আক্রমন করেনি৷বিষয়টি তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার৷অযথা তারা সিপিএম কে দোষারোপ করছে৷যদিও দলের আক্রান্ত কর্মীদের সাথে সোমবার সকালে হাসপাতালে দেখা করতে যান আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস ব্যানার্জী৷

No comments:

Post a Comment

Post Top Ad