দিঘার সমুদ্র সৈকতে অদ্ভুতকারের কচ্ছপ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

দিঘার সমুদ্র সৈকতে অদ্ভুতকারের কচ্ছপ



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার মন্দারমনি সমুদ্র সৈকতে অদ্ভুতকারের কচ্ছপ ঘিরে চাঞ্চল‍্য ছড়াল মন্দারমনি সমুদ্র সৈকতে। এক মৎস‍্যজীবীর জালে উঠে আসে বিশালাকার কচ্ছপটি। কচ্ছপ দেখতে মুহুর্তের মধ্যে জমা হয় বহু মানুষ।

মন্দারমনির একটি খটি থেকে পাল তোলা নৌকো নিয়ে মাছ ধরতে যাওয়া জনৈক খোকন প্রধান এর জালে আটকে যায় কচ্ছপটি। ব‍্যতিক্রমী অদ্ভুত দর্শন কচ্ছপ কে জাল কেটে বের করা হয়। তারপর সিন্দুর লাগিয়ে ধুপ দিয়ে পুজো করে আবার সমুদ্রের জলে ছেড়ে দেন মৎস‍্যজীবীরা। তার আগে কচ্ছপের সাথে  ছবি তোলার তাড়াহুড়ো পড়ে যায় উপস্থিত মানুষজনের।

No comments:

Post a Comment

Post Top Ad