শাহরুখ খানের সম্পত্তি!জানেন তার মূল্য কত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 April 2018

শাহরুখ খানের সম্পত্তি!জানেন তার মূল্য কত?




বলিউড কিং শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের জন্য জিতেছেন অসংখ্য পুরস্কার। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ধনী অভিনয়শিল্পীদের মধ্যে একজন তিনি। তার সম্পত্তির মূল্য কত তা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে কৌতূহল।

সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য সান’ এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খানের সম্পত্তির মূল্য প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় টাকায় যা ১০ হাজার কোটির বেশি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে জুহি চাওলার সঙ্গে মিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘কলকাতা নাইট রাইডার্স’ দলটি নেন শাহরুখ। যার মূল্য ছিল ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। আইপিএল-এর দ্বিতীয় ধনী ফ্র্যাঞ্চাইজি এটি। পাশাপাশি প্রতিটি সিনেমা থেকে এ অভিনেতা আয় করেন আনুমানিক ৩৩.২৭ মিলিয়ন মার্কিন ডলার। মুম্বাইয়ে ‘মান্নাত’, দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে বাড়ি আছে এ অভিনেতার। এর মধ্যে ১৯৯৫ সালে ১৫ কোটি রুপি দিয়ে কেনা মান্নাতের বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন স্থানে তার অনেক মূল্যবান সম্পত্তি রয়েছে।

এছাড়া লন্ডনের পার্ক লেনে শাহরুখের একটি অ্যাপার্টমেন্ট আছে। এটির মূল্য প্রায় ২৪ মিলিয়ন মার্কিন ডলার। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের সহযোগী চেয়ারম্যানও তিনি। তা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ। এ থেকেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন এই অভিনেতা।

বর্তমানে জিরো সিনেমার শুটিং করছেন শাহরুখ। এতে খর্বাকৃতির একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। চলতি বছর বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad