গ্রামবাসীদের রোষের মুখে পুলিশ,সাংবাদিক! তবে কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 April 2018

গ্রামবাসীদের রোষের মুখে পুলিশ,সাংবাদিক! তবে কেন?



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: ২০০২ সাল থেকে  পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার  ভুবনেশ্বরপুর গ্রামে বিদ্যুৎ  পরিষেবা পৌঁছায়।  এলাকার মানুষ নিয়ম মেনেই বিদ্যুৎ  বিল দিয়ে আসছে। কিন্তু সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিষেবা একেবারে থাকে না বলে অভিযোগ। স্থানীয় বিদ্যুৎ  দপ্তরে বিষয়টি জানানো হলেও কোনও সুফল হয়নি।

বৃহস্পতিবার ইলেকট্রিক লাইন ঠিক করতে এলে এলাকারই কিছু মানুষ বাধা দেয়। ফলে দ্বিমতের কারনে বৃহস্পতিবার দুপুর থেকে তমলুক - রাধামনি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকার শয়ে শয়ে মানুষ। এর ফলে যান চলাচল ব্যাহত  হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এলে পুলিশ গাড়িকে আটকে বিক্ষোভ চলে , আটকে দেওয়া হয় ট্রাফিক গাড়ি। এলাকার অপর এক পক্ষ পুলিশকে মারধোরের চেষ্টা করা করে । ছবি তুলতে গেলে মারধোরের চেষ্টা চলতে থাকে সাংবাদিকদের ।  বিক্ষোভের কারনে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ পরে তমলুক থানার সিআই বিশ্বজিত হালদার ও ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

No comments:

Post a Comment

Post Top Ad