নিজস্ব প্রতিনিধি,ব্যান্ডেল: পুলিশ ফাঁড়িতে দেহ ফেলে বিক্ষোভ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ব্যান্ডেল ফাঁড়িতে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ব্যান্ডেল লালবাবা আশ্রম এলাকার এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা।মৃতের নাম সানি ঝাঁ, বয়স ৩২।
বৃহস্পতিবার দুপুরে মৃত যুবকের দেহ নিয়ে ফাঁড়িতে গিয়ে উত্তেজিত জনতা ফাঁড়িতে ঢুকে টেবিলের কাঁচ ভেঙে পুলিশকে আক্রমন করার চেষ্টা করেন। বাধা দিতে গেলে একজন পুলিশের হাত কেটে যায়। অন্যদিকে ফাঁড়ির দরজা জানালা ও বিভিন্ন জিনিস পত্র ভেঙে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠি চার্জ করেন। পাল্টা পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment