বাপেরবাড়ি যাওয়ার পথে চিরবিদায় মেয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

বাপেরবাড়ি যাওয়ার পথে চিরবিদায় মেয়ের



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সন্তানকে নিয়ে স্বামীর সাথে স্কুটিতে চেপে  বাপের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪পরগনার কুলতলি থানার মহিষমারি এলাকায় ।

জানা গেছে, ঘটকপুকুরের বাসিন্দা বাপন অধিকারী বৃহস্পতিবার সকালে স্ত্রী মাধবী অধিকারী ও তিন বছরের সন্তানকে নিয়ে পাঁচুয়াখালীতে শ্বশুর বাড়ির উদ্দেশ্য বেরিয়েছিল । সকাল ১০টা নাগাদ তারা যখন মহিষমারি কৃত্যন খোলা মোড়ের কাছে আসে সেই সময় মহিষমারি থেকে কেল্লা গামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাপনদের স্কুটিতে সামনা সামনি সজোরে ধাক্কা মারে । বাপন ও তাদের তিন বছরের সন্তান ধাক্কায় ছিটকে রাস্তার ধারে পারলেও মাধবী ট্রাকের সামনের চাকায় পড়ে এবং ট্রাকের চাকা মাধবীর মাথায় উঠে যায় , আর ঘটনাস্থলেই প্রান হারায় মাধবী । এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । ট্রাক চালক পালিয়ে যায় । অভিযুক্ত ট্রাক চালকের গ্রেফতার এবং শাস্তির দাবিতে এলাকার মানুষ মহিষমারির রাস্তা অবরোধ করে । খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর ট্রাকের চালক পলাতক।

No comments:

Post a Comment

Post Top Ad