বাবাকে ডাক্তার দেখাতে কেন নিয়ে যাবে স্বামী? আত্মঘাতী সুলক্ষণা স্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

বাবাকে ডাক্তার দেখাতে কেন নিয়ে যাবে স্বামী? আত্মঘাতী সুলক্ষণা স্ত্রী




গৌরব দেবনাথ: বাবাকে ডাক্তার দেখাতে কেন নিয়ে গেলো স্বামী ,তা নিয়েই বচসা গৃহবধূ ও তার স্বামীর মধ্যে ।এরই জেরে আত্মহত্যা এক গৃহবধূর ।মৃতার নাম মঞ্জু হালদার (৪৩) । হাবরার কুমরা পঞ্চায়েতের খারো বেলেরমাঠ এলাকার ঘটনা ।

মৃতার প্রতিবেশিরা জানান বুধবার সকালে বৃদ্ধ বাবা কালিপদ  হালদারকে নিয়ে ডাক্তার দেখাতে যান পেশায় রাজমিস্ত্রী ছেলে অশোক  হালদার ।ডাক্তার দেখিয়ে ফেরার পর বিকেল থেকেই চলছিলো স্বামী স্ত্রী বচসা ।যা নিয়ে রাতেও আত্মহত্যার চেস্টা করেন বছর তেতাল্লিসের গৃহবধূ মঞ্জু হালদার ।এলাকার লোকেরাই তাকে সে যাত্রায় বাচিয়ে দিয়েছিল ।কিন্তু বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মত অশোক কাজে বেড়িয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন ওই মহিলা । পরে স্থানীয়রা  নিজের ঘড়েই কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ।পরে  হাবড়া থানার পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে দশটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । অশোকের ঘরের সামনেই তার বাবা মায়ের আলাদা সংসার ।সংসার চলতো তার মায়ের পরিচারিকার কাজের টাকায় ।

তবে সামান্য বাবার ডাক্তার দেখানো নিয়ে এমন চরম সিদ্ধান্ত নেবে মঞ্জু তা কল্পনাও করতে পারছে না কেউ ।এলাকাবাসির দাবী সংসারে টুকিটাকি অশান্তি সব পরিবারেই আছে তা বলে এভাবে নিজেকে শেষ করে দিতে হবে !

ঘটনায় হাবড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।মৃতদেহ বৃহস্পতিবার ময়না তদন্তে বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad