তৃণমূলের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 April 2018

তৃণমূলের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ


আসানসোলঃ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে পঃবর্ধমান জেলা তথা রাজ্যে যে অশান্তি ও সন্ত্রাসের পরিবেশ তৈরী হয়েছিল,তাতে বিরোধীরা বহু স্থানে মনোনয়ন জমা দিতে পারেনি৷এমনকি স্থানে স্থানে বিজেপি প্রার্থীদের ব্যরিকেড করে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়৷সাংসদ বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখান হয় ইচ্ছাকৃত ভাবে৷এতেও কাজ না হলে গুলি বোমা বন্দুকের অস্ত্রের হুমকি দেওয়া হয়৷এমনকি যেসব জায়গায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন সেসব জায়গাতেও মনোনয়ন প্রত্যাহারের জন্যে নানান অসাধু উপায়ে চাপ সৃষ্টি করা হচ্ছে৷এর প্রতিবাদে বিজেপির আসানসোল জেলা কমিটির পক্ষ থেকে বুধবার কোর্ট মোড়ে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়৷

জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানান,এ সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তারা মহকুমা শসকের দপ্তর ও জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷একই সাথে নির্বাচনে স্বচ্ছ্বতার কারণে কেন্দ্রীয় বাহিনীর দাবি রাখছেন৷আসলে তৃণমূল জেনে গেছে স্বচ্ছ্বতা বজায় রেখে নির্বাচন হলে তারা বিজেপির কাছে হেরে যাবে৷তাই তারা জেলা ও রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ বজায় রাখতে চাইছে৷রাজ্যে উন্নয়নের দাবি করা হলেও,প্রকৃত উন্নয়ন হয়নি৷তাই জনগণকে ভয় পাওয়াতে সন্ত্রাসকে হাতিয়ার করেছে তৃণমূল৷

No comments:

Post a Comment

Post Top Ad