গৌরব দেবনাথ: ছবি ও মূকাভিনয় নির্বাক শিল্প। এই দুই শিল্পকে মেল বন্ধন ঘটাতে সারাদিন ব্যাপি ছবি আঁকার আয়োজন করেছিল মছলন্দপুর ইমন মাইম সেণ্টার । যেখানে ১০ জন প্রতিষ্ঠিত চিত্র শিল্পীর সাথে শতাধিক ক্ষুদে শিশু শিল্পী ছবি আঁকেন । উদ্দেশ্য এলাকায় ছবি আঁকা ও মুখাভিনয়ের মাধ্যমে সুস্থ সংস্কৃতি গড়ে তোলা।
মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা এসেছিলেন ছবি আঁকর জন্য। ছোটরা ছবি আঁকেন রং তুলি নিয়ে। খোলা আকাশের নিচে গ্রামীন পরিবেশে এই ধরনের অনুষ্ঠান গ্রামে প্রথম।


No comments:
Post a Comment