আইন তবে দুইরকম! ভোট প্রচারে প্রমাণ পুলিশ হাতের মুঠোয়!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

আইন তবে দুইরকম! ভোট প্রচারে প্রমাণ পুলিশ হাতের মুঠোয়!!



নিজস্ব প্রতিনিধি: যারা কিনা দুর্ঘটনা এড়াতে বদ্ধ পরিকর পথে ঘাটে, তাদের থেকেই উল্টো ছবি দেখা যাচ্ছে বাংলায়। তাও আবার ভোট প্রচারে। রাজ্যজুড়ে শাসকদলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর কর্মসূচী বিভিন্ন মোড়ে। বিনামূল্যে হেলমেট দান তাদের। তবে রবিবার নিজেদের স্বার্থে থুড়ি ভোট প্রচারে মাথায় হেলমেটের বালাই নেই। ধরবে না তো পুলিশ। পুলিশ তো হাতের মুঠোয়। এই অপরাধে অপরাধী খোদ উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।

রবিবার পঞ্চায়েত ভোটের প্রচারের প্রথম দিনেই আইন ভাঙলেন তৃণমূলের কয়েকশো কর্মী।  মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্যবাসীকে সচেতন করে সেফ ড্রাইভ সেভ লাইভের কথা বলছেন। সেখানে কোনও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাইকে হেলমেট ছাড়াই দেদার ভোটের প্রচার সারছেন খোদ শাসক দলের বিধায়ক।

No comments:

Post a Comment

Post Top Ad