চাঁদনী, পুর্ব মেদিনীপুর: পুর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার উত্তরবাড় এলাকার তন্ময় পাল ফ্লিপকার্টে অনলাইন ওর্ডারে প্রতারনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠলো রবিবার সকালে। রবিবার সকালে তেমাথানি বাজারের একটি কুরিয়ার সংস্থা পশ্চিম মেদিনীপুর জেলার কাটাখালিতে তন্ময় পালকে ফোনে ডেকে ২২ হাজার টাকার মুল্যের একটি অর্ডার করে শনিবার।রবিবার ডেলিভারি দেওয়ার সময় কুরিয়ার সংস্থায় সদস্য তন্ময়কে বলেছিল প্যাকেট খোলায় সময় ভিডিও রেকর্ড করার জন্য।
সেই মতো প্যাকেট খোলায় সময় ভিডিও রেকর্ড চালু ছিল। কিন্তু প্যাকেট খুলতেই ২২ হাজারের মোবাইল না বেরিয়ে বেরোলো টুকরো ইট। তারপরেই দৌড় কুরিয়ার সংস্থার তেমাথানি অফিসে। কিন্তু কিছু করার নেই। তাই মাথায় হাত তন্ময় পালের। যদিও ওই সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ করবে বলে জানিয়েছেন তিনি। তবে আদতে কি হলেছিল এই ঘটনা তা পুলিশের হাতে গেলে আরো পরিস্কার বোঝা যাবে।

No comments:
Post a Comment