পঞ্চায়েত সবুজ শিক্ষা: আক্রান্ত বিজেপি জেলা সহ সভাপতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

পঞ্চায়েত সবুজ শিক্ষা: আক্রান্ত বিজেপি জেলা সহ সভাপতি!



সাহেব মজুমদার,চন্দ্রকোনা: তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানুতোরে উত্তেজনা চন্দ্রকোনা রোডে। ডিক্রিতে প্রার্থীর বাড়িতে দেখা করতে গিয়ে আক্রান্ত বিজেপির জেলা সহ সভাপতি। ভাঙচুর করা হয় তার গাড়িও। নির্বাচন যত এগিয়ে আসছে, তত উত্তেজনা বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে।


দিন দুই আগে তৃণমূলের একাধিক পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির উপর।শুক্রবার রাতে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তোলার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের উপর। এ নিয়ে শুক্রবার রাতে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। এর পর শনিবার সকালে ঐ প্রার্থীর সাথে বিজেপির এক প্রতিনিধিদল দেখা করতে গেলে তাদেরও মারধোর করা হয় বলে অভিযোগ।  ঘটনায় আহত হন বিজেপির জেলা সহ সভাপতি রাজীব কুন্ডু সহ ৪ জন। ভাঙচুর করা হয় রাজোব কুন্ডুর গাড়িও। অভিযোগের তীর তৃণমূলের দিকে।

No comments:

Post a Comment

Post Top Ad