সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের মালিডাঙ্গা এলাকায়। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের মালিডাঙ্গাতে স্বপন রায় নামের এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজিতে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্বপন বাবু রাতেই পুলিশে খবর দেন। পুলিশ এসে একটি তাজা বোমা উদ্ধার করে। স্বপন বাবুর অভিযোগ রাতের অন্ধকারে আমার বাড়িতে দুষ্কৃতিরা হামলা চালিয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত পরিবার। দুষ্কৃতিদের খোজে তল্লাশি চলছে বলে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে।

No comments:
Post a Comment