বিয়ের জন্য প্রেমিকার চাপ, সহ্য করতে না পেরে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।এমনটাই দাবী মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর বেদিয়াপোতায় এলাকায়।জানা যায়, এই বছর উচ্চমাধ্যমিক দিচ্ছিল বছর সতেরোর সন্তু রায় বলে এক পরীক্ষার্থী। শনিবার পরীক্ষাও দিতে গিয়েছিল। রবিবার সকালে ছাত্রকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু দীর্ঘক্ষণ ডেকেও কোনও সাড়া মেলেনি। দরজা ভেঙে উদ্ধার হয় সন্তুর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল সন্তুর। তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। যদিও ছাত্রের প্রেমিকা বা তার পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments:
Post a Comment