বিভাস লোধ, কলকাতাঃ ঝড়ের সঙ্গে প্রথম বৃষ্টিতে ভিজলো কলকাতাবাসী। তবে প্রবল ঝড়ো হাওয়া সঙ্গে। কালবৈশাখীর ঝড় কব্জা করেছে কলকাতার রাজপথকে।ব্যহত হয়েছে যান বাহন। সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। শনিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।
প্রসঙ্গত রবিবার সারাদিন মেঘলা ছিল কলকাতার আকাশ। এরপর সন্ধে থেকে শুরু হয় ঝড়বৃষ্টি। সাড়ে সাতটা নাগাদ তারামণ্ডলের কাছে একটি গাছ ভেঙে পড়ে রাস্তার উপর। তারামণ্ডল থেকে পিজি কানেক্টর রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। যান পৌরনিগমের কর্মীরাও। গাছের ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

No comments:
Post a Comment