ফের মাহি ম্যাজিক! কঠিন লক্ষ্যে দিল্লি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 April 2018

ফের মাহি ম্যাজিক! কঠিন লক্ষ্যে দিল্লি




নিজস্ব সংবাদদাতা  : আগের ম্যাচে মুম্বইয়ের কাছে হারের ধাক্কায় লিগ টেবিলের এক নম্বর আসন হারাতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। তাই এদিন দিল্লির বিরুদ্ধে শুরু থেকেই জয়ের ইচ্ছায় ঝাঁপিয়েছে চেন্নাই। ওয়াটসন ও ধোনি ধামাকায় দিল্লির বিরুদ্ধে চেন্নাইয়ের সংগ্রহ ২১১ রান।

এদিন টস জিতে চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠায় দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করে সুপার কিংস। শেন ওয়াটসন ও ফাফ ডুপ্লেসির  ওপেনিং জুটিতে রান ভিত করে সুপার কিংস। আর তারপরেই আরো একবার মাহি ম্যাজিক। মাত্র ২২ বলে তাঁর সংগ্রহ ৫১। মেরেছেন ৫টি ছয় ও ২টি চার। ম্যাচে অপরাজিত ছিলেন ক্যাপ্টেন কুল।

No comments:

Post a Comment

Post Top Ad