বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে গ্রাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 April 2018

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে গ্রাম



বসিরহাট উত্তরে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে তৃণমূলের দখলে। বিজেপি প্রার্থী বিমল সর্দার মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলের প্রচার মিছিলে।

উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দুই নম্বর ব্লকে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। মোট আসন সংখ্যা উনিশ, তার মধ্যে দশজন মনোনয়ন প্রত্যাহের করায় তৃণমূল দশ - নয় ব্যবধানে এই পঞ্চায়েত দখল করেছে, অপেক্ষা শুধু বিজয় মিছিলের। জেলা পরিষদের প্রার্থী স্বপ্না বাছাড়, পঞ্চায়েত সমিতির প্রার্থী কবীর রহমান, জুলফিকার আলি মণ্ডল, নাসিমা পারভিন আজ সকাল সকাল ভোট প্রচারে মানুষের কাছে আশীর্বাদ নিলেন যাতে বিপুল ভোটে জয়ী হতে পারেন। বারো জন গ্রাম সভার প্রার্থীকে নিয়ে তৃণমূল নেতা সমীর বাছাড়ের নেতৃত্বে আজ রাজেন্দ্রপুরে মহামিছিল করলো তৃণমূল কংগ্রেস। খড়িডাঙ্গা গ্রামের ৮২ ও ৮৩ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিমল সর্দার; মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হতে পা মেলালেন মিছিলে। বসিরহাট দুই নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর বাছাড় ও প্রার্থী জুলফিকার আলি জানান "বিরোধীরা সইচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে। সিপিএম কংগ্রেস ও বিজেপি মনোনয়ন প্রত্যাহার করায় এই পঞ্চায়েত আমাদের দখলে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি জয়ে ব্যপারে একশ শতাংশ আশাবাদি।

No comments:

Post a Comment

Post Top Ad