লক্ষাধিক টাকার নকল প্রসাধনী উদ্ধার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 April 2018

লক্ষাধিক টাকার নকল প্রসাধনী উদ্ধার



মৃণ্ময় নস্কর, বারুইপুর: বারুইপুরের ধোপাগাছির পর এবার বেগমপুর। উদ্ধার নামী কোম্পানির লেবেল লাগানো কয়েক বস্তা  নকল হজমোলা ,মধু , নারকেল তেল ,দাঁতের তেল , গুলাবারি । এছাড়াও ভুয়ো লেবেল উদ্ধার করলো বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নকল জিনিস বোতলে ভরে আসল কোম্পানির লেবেল লাগিয়ে তা বাজারে ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল । বারুইপুর থানার পুলিশ শুক্রবার সকালে বেগমপুরে এক দোকানের কর্মচারি বিশ্বজিত মণ্ডলের বাড়ি থেকে তা উদ্ধার করে।

পুলিশ জানায় ,গত ৫-৬ মাস ধরে বারুইপুরের বেগম পুরে চম্পাহাটি থেকে নকল জিনিস আসছিল , যার বাজার মূল্য লক্ষাধিক টাকা । দোকানের কর্মচারি বিশ্বজিত মণ্ডল এই সব বোতল গুলি ধোয়ার কাজ করে , এই ব্যাপারে বিশ্বজিত মণ্ডল কেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ । চম্পাহাটি থেকে কে এই জিনিস পৌঁছে দিত বিভিন্ন এলাকায় পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে । এই নকল জিনিস বাজারে ছড়িয়ে গেলে তাতে বিরাট ক্ষতির মধ্যে পড়তে হত মানুষ কে ,আগামী দিনেও এই তল্লাশি অভিযান আরও চলবে বলে পুলিশ জানিয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad