সিনেমায় সুযোগ দেওয়ার নামে ধর্ষণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

সিনেমায় সুযোগ দেওয়ার নামে ধর্ষণ!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার অন্তর্গত কাঁথি তিন নং ব্লকের শিখরপাত্রবাড়ের অপহৃতা এক ১৭ বছরের নাবালিকাকে স্থানীয় নন্দেরবাজার থেকে বুধবার সন্ধ্যায়  উদ্ধার করেছে পুলিশ।সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে গত সোমবার সন্ধায় ওই নাবালিকাকে তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় ঘটাবাড়ের যুবক সৌরভ মান্না ও তার দুই বন্ধু পলাশ  মাইতি, সঞ্জয় মান্নার বিরুদ্ধে। মঙ্গলবার এই বিষয়ে মারিশদা থানায় নালিশ জানিয়েছিলেন ওই নাবালিকার বাবা। মেয়েকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের মূলে নাবালিকাকে উদ্ধার করে মারিশদা থানার পুলিশ। পরে  কাঁথি হাসপাতালে তার মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিস। তবে অধরা অভিযুক্তরা।

No comments:

Post a Comment

Post Top Ad