চাঁদনী, পূর্ব মেদিনীপুর: জোর করে পার্টি অফিস তৈরি, তৃণমূলকে বাধা দিতে গেলে মারধর বৃদ্ধ ও বৃদ্ধাকে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ঘটনা।
আপত্তি সত্বেও একটি দোকান ঘরে জোর করে টিএমসি পতাকা লাগিয়ে পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠলো তৃণমূলের এগরা ছয় নং ওয়ার্ডের তৃণমূলের সভাপতি উৎপল বর সহ তার কর্মীদের বিরুদ্ধে। এমন কি বাধা দিতে গেলে বাড়ির মালিক পুরঞ্জন মান্না ও তার স্ত্রীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আহত দুজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এগরা থানায় লিখিত অভযোগ দায়ের করেছেন ওই বাড়ির মালিক।
দীর্ঘ প্রায় ৩৫ বৎসর ধরে ওই খানে আলু পেঁয়াজ ব্যবসা করে আসছেন পুরঞ্জন মান্না। জেলা পরিষদের কাছে লিজে নিয়ে ব্যবসা করছেন। প্রত্যেক পাঁচ বৎসর লিজের পুর্ননবিকরণ করান। তবে তৃনমূল নেতা উৎপল বর এই অভিযোগ অস্বীকার করেছে। তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

No comments:
Post a Comment