ঘটনাটি হাবড়া যশোর রোডের বিচুলিহাটা এলাকার ঘটনা। স্থানীয় সুত্রে জানা যায় গাইঘাটা থেকে দুটো অটো নিজেদের ভেতর রেষা রেষা রেষি করতে গিয়ে সামনের থেকে আসা বনগাঁর দিকে যাচ্ছিল একটি দশ চাকার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ। ঘটনা স্থলে ছিটকে পরে দুটো অটোর যাত্রী । স্থানীয় লোকজনের সাহায্যে হাবড়া হাসপাতালে নিয়ে আসে শিশু সহ পনেরোজনকে। তাদের ভেতর অটোর চালক সহ ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। এই ঘটনায় যশোর রোডে বিশাল জানযট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে হাবড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরির চালক সহ লরিটি আটক করে পুলিশ। বারবার হাবড়া শহরে একের পর এক অটো দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রী দের ভেতর।
আহতদের মধ্যে হলো প্রিয়াঙ্কা দেবনাথ ,লতিফা বিবি ,চন্দনা সরদার ,জহিরউদ্দিন মন্ডল ,প্রশান্ত বিশ্বাস ,জয়িতা দেবনাথ ,অমিতা চক্তবর্তী ,লকাই সরকার ,অমিত দেবনাথ ।
বাকিদের নাম পাওয়া জায়নি ।
বিস্তারিত আসছে.....


No comments:
Post a Comment