চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুঁড়া থানা এলাকা থেকে রেল লাইনের ধারে একটি মৃতদেহ উদ্ধার করলো রেল পুলিশ। নাম আজাহার খান।বয়স ২২। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকের খাসবাজার গ্রামে।
পুলিশ সূত্রে খবর, রবিবার মেশিন টলিতে বাড়ি থেকে কিছুটা দূর আসার পর আবার নেমে যায়। তারপর থেকে বাড়ীর লোক তাকে সারাদিন দেখতে পায়নি। তারপর সোমবার সকাল ১০ টা নাগাদ পুর্ব মেদিনীপুর জেলার পাঁশকুঁড়া থানা এলাকায় রেল লাইনের ধারে মৃতদেহটি দেখতে পায়। পরে রেল পুলিশকে খবর দিলে দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু না অন্য কিছু তা খতিয়ে দেখবে ডেবরা থানার পুলিশ ও খড়গপুর রেল পুলিশ। তবে বাড়ীর লোক জানায় ছেলেটি কথা বলতে পারতো না। মানসিক ভারসাম্যহীন ছিল। আজ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্ত হবে।

No comments:
Post a Comment