মন্দারমনির হোটেল কর্মীর রহস্যজনক মৃত্যু! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

মন্দারমনির হোটেল কর্মীর রহস্যজনক মৃত্যু!




চাঁদনী, পূর্ব মেদিনীপুর :মন্দারমনির এক হোটেলে কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানা এলাকার  মান্দারমনির সানসিটি হোটেলে ।মৃত কর্মীর নাম আসলাম আলি খান ।বাড়ি কাঁথি থানার কাজলা গ্রামে ।মৃত আসলামের বয়স ২৪ বছর।

জানা গিয়েছে, প্রায় দুই বছরের বেশি দিন ধরে কাজ করতো ওই হোটেলে।  রবিবার রাতে ঐ হোটেলে গেস্টদের নিয়ে পার্টি চলছিল।হোটেল কর্তৃপক্ষ বাড়ির লোকেদের ফোন করে জানায় যে কাজ করার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি।এরপর হোটেলের কর্মীরা মিলে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।পরিবারের লোকের অভিযোগ, তাকে খুন করা হয়েছে।পুরো ঘটনার তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad