ব্রেকিং: অঘটনের আই পি এল, জন্মদিনে হার শচীনদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 April 2018

ব্রেকিং: অঘটনের আই পি এল, জন্মদিনে হার শচীনদের



নিউজ ডেস্ক: একটি ম্যাচ যে কতবার রং বদলাতে পারে তার উদাহরণ হয়ে থাকবে মঙ্গলবারের মুম্বই-হায়দ্রাবাদ ম্যাচ। শচীন তেন্ডুলকরের ৪৫ তম জন্মদিনে জয়ে ফেরা হল না মুম্বইয়ের।  হায়দরাবাদের ১১৮ রানের জবাবে মাত্র ৮৭ রানে আটকে যায় মুম্বইয়ের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। ৩১ রানে ম্যাচ জিতে স্বভাবতই দারুন খুশি সানরাইজার্স হায়দ্রাবাদ ।


দলের মেন্টর শচীন তেন্ডুলকরের ৪৫ তম জন্মদিনে তাঁর দলের হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাকক্ল্যানঘ্যানের দুরন্ত পেস অ্যাটাকের সামনে কার্যত আত্মসমর্পণ করে হায়দ্রাবাদ । মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় তারা। এদিন ম্যাচের শুরুতেই পাঁচ  রানে আউট হয়ে যান শিখর ধাওয়ান।  বাংলার ঋদ্ধিমান সাহা এদিন শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান। দুজনকেই ফেরান কিউই পেসার। বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হন অধিনায়ক কেন উইলিয়ামস, মনীশ পান্ডে, সাকিব উল হাসানরা। সানরাইজার্স হায়দ্রাবাদকে এদিন লড়াইয়ের ময়দানে কিছুটা এনে দেন ইউসুফ পাঠান। ম্যাচের ১৮.৪ ওভারে বাউন্ডারি লাইনের ধারে পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ইউসুফ ফিরতেই শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস।

পরে ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনার সূর্য কুমার যাদব এবং ক্রুনাল পান্ডিয়া ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। রশিদ খান এবং সাকিব আল হাসানের স্পিন ভেলকিতে আটকে যায় রোহিত শর্মা, ক্রুনাল পান্ডিয়া, কাইরান পোলার্ডরা। শেষ পর্যন্ত ৮৭ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস।


এদিন জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থাকল হায়দ্রাবাদ। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রশিদ খান। 

No comments:

Post a Comment

Post Top Ad