মহিষাদল: হলদিয়া - মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী আহত হয়েছে আরও একজন। মৃতের নাম তরুন মান্না (৩৫)। বাড়ি হলদিয়ার বরোজে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, শনিবার সকালে হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে একটি বাইকে দুজন হলদিয়ার অভিমুখে যাচ্ছিল। সেই সময় পেছনে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে বাইকে ধাক্কা মারে বাইক থেকে পড়ে যায় দুজনে চালকের আসনে জিনি ছিলেন অল্পবিস্তর আঘাত পেলেও বাইকের পেছনে বসে থাকা আরোহী তরুন মান্না গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাইক চালক ট্রাক চালক দুজনেই ঘটনার পর পালিয়ে যায়। ঘটনার খবর মহিষাদল থানার পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। তারপর ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির কাছে থাকা ভোটার কার্ডের প্রতিলিপি থেকেই তার পরিচয় জানা যায়। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।।

No comments:
Post a Comment