ধুন্ধুমার: হোস্টেলে ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 April 2018

ধুন্ধুমার: হোস্টেলে ঝুলন্ত দেহ



চাঁদনী, তমলুক: স্কুলের হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুরে। মৃত ছাত্রের নাম সরিফুল গাজি (১৪)। তার বাড়ি উত্তর ২৪ পরগনায়।

প্রতিদিনের মত স্কুলের অন্যান্য ছাত্রদের সাথে হোস্টেলেই ছিল সরিফুল। রাতের বন্ধুদের বলে গরম পড়েছে একটু বাহির থেকে ঘুরে আসি। এই বলে হোস্টেল থেকে বেরিয়ে যায়। তার পর রাত ৮ টা নাগাদ যখন খাওয়া হবে তখন সরিফুলের খোঁজাখুঁজি  শুরু হয়। ছাত্ররা দেখতে পায় হোস্টেলের পাশে বাথরুমে কার পা ঝুলছে। দেখে হোস্টেলের অন্যান্য ছাত্ররা ছুটে গিয়ে দেখে গামছা গলায় জড়িয়ে ঝুলছে সরিফুল। ছাত্ররা ভয়ে স্থানীয়দের ও হোস্টেল কর্তৃপক্ষকে খবর দেয়। এর পর স্থানীয়রা হোস্টেলে এসে উত্তেজনা ছড়ায়, হোস্টেলে অগ্নি সংযোগ করে বিক্ষোভ দেখাতে থাকে। রাতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। রাতে ঘটনাস্থান থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। আত্মহত্যা  না খুন তা নিয়ে পুলিশকে ভাবাচ্ছে। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হোস্টেলের ছাত্রদের নিরাপত্তার কথা মাথায় রেখে গভীর রাতেই স্থানিয় নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে তাদের পুলিশি নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে।  হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অভিভাবক  থেকে স্থানীয়রা। যদিও হোস্টেল কর্তৃপক্ষ  আত্মহত্যা  বলে জানাচ্ছে। তবে পরিবার তা মানতে নারাজ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের ছেলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। সে খুবই শান্ত ছেলে ছিল। তাকে খুন করা হয়েছে। গতকাল রাতেই ফোনে কথা হয়েছিল। বলেছিল পরীক্ষা  চলছে। পরীক্ষা শেষ হলেই ছুটিতে বন্ধুদের নিয়ে বাড়ি আসবে। তার আগেই শুক্রবার রাতে ঘটনার খবর পাই।  তবে হোস্টেল কর্তৃপক্ষ  ঘটনার সমন্ধে মুখ খুলতে চাননি। তারা শুধু জানান বিষয়টি পুলিশ হস্তক্ষেপ করেছে। তারাই তদন্ত করে প্রকৃত কারন তুলে ধরবেন। এলাকায় থম থমে হয়ে রয়েছে। ঘটনাস্থানে রয়েছে পুলিশ।শনিবার পরীক্ষা থাকলেও তা বাতিল করা হয়েছে। স্কুল চত্বরে  কোনও মাস্টারের দেখা নেই। এদিন স্কুলেও কোনও ছাত্র আসেনি।

No comments:

Post a Comment

Post Top Ad