মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সোশ্যালে ভুয়ো ছবি দিয়ে এক যুবতীর বিয়ে ভাঙল ফেসবুক হ্যাকাররা। ওই যুবতীর এই মাসের ১৭ তারিখে বিয়ের দিন ঠিক হয়। বিয়ের ঠিক আগে ওই যুবতীর নামে কেউ বা কারা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ঘনিষ্ট মুহুর্তের ছবি পোস্ট করে বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই ফেসবুক অ্যকাউন্টে সেই যুবতী তার স্বামী ও ছেলের ছবি পোস্ট করে। এরপর ছেলের বাড়ি থেকে এই ছবি দেখার পর বিয়ে ভেঙ্গে দেয়। সোমবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবতী। সোনারপুর পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।তবে কে বা কারা এই জঘন্য কাজটি করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

No comments:
Post a Comment