চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার বাজকুলের কাছে সুলতানপুর গ্রামে সুলতানপুর ধান্যশ্রী সমবায় ব্যাঙ্কে দিনে দুপুরে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকা ডাকাতি। তিন তিনটি বাইকে চড়ে ছয় দুস্কৃতিকারীরা আসে মুখে রুমাল ও চোখে কালো চশমা পরে ব্যাঙ্কের ভিতরে ঢুকে ব্যাঙ্কে কর্মরত স্টাফদের মাথায় বন্দুক ঠেকিয়ে মোবাইল ফোন সব কেড়ে নেয়।
ব্যাঙ্কের কেসিআরের কাছ থেকে ভোল্টের চাবি নিয়ে প্রায় নগদ এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে বাইরে থেকে ব্যাঙ্কে চাবি মেরে চম্পট দেয় দুস্কৃতীকারীরা। তদন্তে চন্ডীপুর থানার পুলিশ। তবে ওই ব্যাঙ্কে সিসিটিভি ছিল না। স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্ক অবিলম্বে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন।

No comments:
Post a Comment