জয়ন্ত সাহা, আসানসোলঃ পঞ্চায়েত নির্বাচনে ধাক্কাধাক্কি, মারামারি তো হবেই! সন্ত্রাস তো হবেই! পঞ্চায়েত নির্বাচনে হবে না তো কখন হবে? লোকসভা, বিধানসভা নির্বাচনে হবে? সাংবাদিকদের প্রশ্ন করলেন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি শিব দাসেন দাশু। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সিপিএমের সময় যা সন্ত্রাস করা হয়েছে, তার কিছুই তৃণমূলরা করেনি। আর ধাক্কাধাক্কি, মারামারি নির্বাচনে স্বাভাবিক, ৬৩৮ জন প্রার্থী রয়েছেন নির্বাচনে। তৃনমূল উন্নয়নের জন্য সব করেছে।
তিনি আরও বলেন, তৃনমূলের মধ্যে কে দুষ্কৃতী তা কেউ জানে না। যে দুষ্কৃতী প্রমাণ হবে তার সঙ্গে শাসকদল থাকবে না। পাশাপাশি বলেন, ৭ বছর আগে যা ছিল আর ৭ বছর পর যা তা মানুষ ভালো করেই বোঝেন। ফলে পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নের সঙ্গে আছেন, তৃণমূলের সঙ্গে আছেন।

No comments:
Post a Comment