জয়ন্ত সাহা, আসানসোলঃ শনিবার শেষ হয়েছে নমিনেশন প্রত্যাহারের শেষ দিন।রবিবার তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি ভি সিবদাশন দাশু এক সাংবাদিক বৈঠকে জানালেন জেলার সার্বিক চিত্রটি।পশ্চিম বর্ধমানে ত্রিস্তরিয়ো পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন গুলোর পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
পাশাপাশি বিরোধীদের সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন এটা লোকসভা বা বিধানসভা ভোট নয়।পঞ্চায়েত ভোট , সিপিএমের আমলে কি হয়েছে।ভি শিবদাশন সিপিএম সরকারের তুলনা টেনে জানান যে সেই সময় তৃণমূল নমিনেশন জমা দিলে বাড়ির বিদুৎ সংযোগ কেটে দেওয়া হতো,জমির ফসল কাটার লোক পাওয়া যেত না,তৃনমুলের প্রার্থীদের একঘরে করে রাখা হতো।সেই সময় সিপিএম এইভাবে সন্ত্রাশ চালাতো।পঞ্চায়েত নিবার্চনে নমিনেশন করতে গেলে একটু ধাক্কা বা গালাগালিকে সন্ত্রাশ মানতে অস্বীকার করেন জেলা সভাপতি।তিনি আরো জানান সিপিএমের সন্ত্রাশের বিরুদ্ধে বলার জন্য দিদিকে হার্মাদ বাহিনীর হাতে মার খেতে হয়েছে,জেল যেতে হয়েছে,তিনি দেখেছিলেন গ্রামাঞ্চলে কিভাবে সন্ত্রাশ করা হতো।আজ দিকে দিকে উন্নতির জোয়ারৃ হচ্ছে দেখে বিরোধীরা সন্ত্রাশ বলে চিৎকার করছে।বিজেপি সরকারকেও একহাত নিয়ে জানান সদ্য আসা দল তৃনমূলের কর্মীদের মাফিয়া বলে চিহ্নিত করছে।আগামী ১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার জনগন দেখিয়ে দেবে এ রাজ্যে বিজেপির কোন জায়গা নেই।বাবুল সুপ্রিয় এসে এখানে সন্ত্রাশের আবহাওয়া তৈরী করেছে এর উত্তর ২০১৯ এ জনগন দেবে।

No comments:
Post a Comment