নবান্নের চিঠি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

নবান্নের চিঠি!





   

কলকাতা, ২৮ এপ্রিল : বলা হয়েছিল, পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে পুলিশ চাওয়া হবে। সেই মতো আজ পাঁচ রাজ্যকে চিঠি দিয়ে পুলিশ চেয়ে পাঠাল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, তেলাঙ্গানা, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম ও ওড়িশা সরকারের কাছে পুলিশ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রত্যেক রাজ্যের কাছেই তিন থেকে চার কম্পানি করে পুলিশ চাওয়া হয়েছে।


পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আইনি জটিলতা এড়াতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে চলছিল দড়ি টানাটানি। নির্বাচনের দিন ঘোষণার পরও আইনি জটিলতার আশঙ্কা অব্যাহত। পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর দাবি তুলেছিল বিরোধীরা। যাতে সায় ছিল না রাজ্যের। গতকালই তা জানিয়ে দেন রাজ্য পুলিশের DG সুরজিৎ কর পুরকায়স্থ। গতকাল নবান্নে তিনি সাংবাদিক বৈঠক করেন।


সেখানে তিনি জানিয়ে দেন, নির্বাচনের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা করবে রাজ্য পুলিশ। প্রত্যেকটি ভোট প্রেমিসেসে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। কিন্তু সব বুথে পুলিশ থাকবে কি না সে প্রশ্ন এড়িয়ে যান DG। এদিকে সূত্রের খবর, কাল সব বুথে সশস্ত্র বাহিনীর পক্ষে সওয়াল করবে বিরোধীরা। রাজনৈতিক মহলের একাংশ বলছে, সম্ভবত বিষয়টি আঁচ করে সুরজিৎ কর পুরকায়স্থ জানিয়েছেন, প্রতিবেশী রাজ‍্যগুলি থেকে আনানো হবে বাহিনী। সে বিষয়ে কথা চলছে।

এরই মাঝে গতকাল আবার সব জেলার DM, SP-দের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। নতুন করে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা অত‍্যন্ত দ্রুত জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি সোমবার DG এবং ADG (আইনশৃঙ্খলা) অনুজ শর্মাকে ডেকেছে কমিশন। সেদিনও নিরাপত্তা এবং ফোর্স মোতায়েন নিয়ে কথা হবে।

এদিকে, একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ভোটকর্মীদের জন্য কেমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। ৪ মে ADG (আইনশৃঙ্খলা) অনুজ শর্মাকে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad