লালকেল্লার সংরক্ষণে বেসরকারি সংস্থা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

লালকেল্লার সংরক্ষণে বেসরকারি সংস্থা





   

নিলাম জিতে পাঁচ বছরের চুক্তিতে লালকেল্লা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে ডালমিয়া গোষ্ঠী। এরপরই মোদি সরকারকে কড়া আক্রমণ করেছে কংগ্রেস। এর জবাবও দিয়েছে BJP। পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানান, সরকারি প্রকল্পের আওতায় লালকেল্লার সংরক্ষণ চলবে।




পর্যটন প্রতিমন্ত্রী বলেন, "গত বছর বিশ্ব পর্যটন দিবসে ভারত সরকারের একটি প্রকল্পের কথা ঘোষণা করেন রাষ্ট্রপতি। দেশের স্থাপত্য দেখভালের জন্য অনেক সংস্থা এগিয়ে এসেছে। লালকেল্লার সেরকম কিছু দায়িত্ব পেয়েছে ডালমিয়া গোষ্ঠী। গত বছর ২৭ সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানি না, এখন মানুষ কেন এগুলো নিয়ে আঙুল তুলছে।"


ডালমিয়া গোষ্ঠী লালকেল্লা সংরক্ষণের দায়িত্ব পেতেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। মোগল আমলের স্থাপত্যকে বেসরকারিকরণ করা হয়েছে বলে টুইটারে মোদি সরকারকে আক্রমণ করে কংগ্রেস। টুইটে মানুষের কাছে এনিয়ে ভোট চাওয়া হয়। লেখা হয়, "লালকেল্লা ডালমিয়া গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পর BJP সরকার এবার কোন এলাকাকে বেসরকারিকরণ করতে চলেছে।" চারটি অপশন দেওয়া হয়। সংসদ, লোক কল্যাণ মার্গ, সুপ্রিম কোর্ট ও এদের মধ্যে সবকটাই।" এরপরই জবাব দেয় BJP। 

No comments:

Post a Comment

Post Top Ad