বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 April 2018

বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ



আসানসোলঃ বুধবার সকালে আসানসোলের বুধা মোড় সংলগ্ন একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে স্কুলের বার্ষিক ফিস বৃদ্ধিকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয়৷স্কুলের এক ছাত্রের অভিভাবক শচীন মণ্ডল জানান নিয়ম অনুসারে স্কুলের বার্ষিক বেতন বৃদ্ধি ৭ থেকে ১০% হতে পারে৷এমনকি স্কুল নোটিশে ২০%বাড়ানোর কথা বলা হয়৷অথচ তাদের কাছে বর্তমানে স্কুল ফিসের নামে যে চার্জ কাটা হচ্ছে,সেখানে গত বছরের তুলনায় ১০০% বেতন বৃদ্ধি ঘটানো হয়েছে৷এমনকি এ বিষয়ে অভিভাবকদের সাথে কোনো বৈঠক করা হয়নি৷তাছাড়া স্কুল  যে সব পরিষেবাগুলি দেওয়ার নামে এই বেতন বৃদ্ধি ঘটাচ্ছে(স্মার্ট ক্লাস),সেগুলির কোনো কিছুর ঠিক মতো ব্যবস্থা নেই৷স্কুলের শৌচাগার গুলিও ভীষণ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর৷


স্কুল কর্তৃপক্ষকে এ সমস্ত বিষয়ে অভিযোগ করা হলেও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জবাবদিহি করতে রাজি নয়৷এমনকি স্কুল সরাসরি ছেলেমেয়েদের অন্যত্র নিয়ে যেতে বলছেন৷যদিও স্কুলের প্রিন্সিপ্যাল সুপ্রিয়া মিত্র জানান,স্কুল ফিস বৃদ্ধির বিষয়ে অভিভাবকদের গত সেপ্টেম্বর মাসেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়৷সেসময় গুটিকয় অভিভাবক তাদের অক্ষমতার কথা জানালে,তাদের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানো হয়৷তবে আজ বেশিরভাগ অভিভাবক যেভাবে বিষয়টির প্রতিবাদ করতে চাইছেন,তা অনৈতিক৷তাছাড়া তাদের স্কুল পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে বেতন বৃদ্ধি ঘটাতে হয়েছে স্কুল কর্তৃপক্ষের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই৷তাই তাদের আর বিশেষ কিছু করার নেই৷তবে ঘটনা প্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হীরাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷

No comments:

Post a Comment

Post Top Ad