চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার রেয়াপারা ফাঁড়ির অন্তর্গত স্থানীয় সুত্রে খবর নন্দীগ্রাম ২ব্লকের রেয়াপাড় গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ বাগ বয়স ২৮।মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি থেকে সাইকেলে চড়ে টিউশন পড়াতে যাচ্ছিল সেইসময় নন্দীগ্রমের দিক থেকে একটি চার চাকার পিকাপ ভ্যান পেছন থেকে ধাক্কা মেরে প্রায় ৭৫ মিটার টেনে নিয়ে যায়।যুবকের কোমরের ওপর দিয়ে যায় বলে জানা যায়।
স্থানীয় লোকজন ওই আহতকে উদ্ধার করে প্রথমে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তমলুক জেলা হাসপাতা পাঠায়। রাতে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তমলুকে হাসপাতাল ঢোকার মুখে মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ঘাতক গাড়িটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। চালক পলাতক।


No comments:
Post a Comment