লাঠিচার্জ: পুলিশের গাড়িতে আগুন, মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 April 2018

লাঠিচার্জ: পুলিশের গাড়িতে আগুন, মৃত ১



সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কে কালিগেড়িয়াতে শুক্রবার রাতে ১১ টা নাগাদ সানমনি নাথ পুরের বাসিন্দা মুক্তি পদ জানা মটর সাইকেল চড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি দশ চাকার লরি ধাক্কা মারে। ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুক্তিপদ জানার। ঘটনার পর এলাকার লোকেদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খড়্গপুর লোকাল থানার পুলিশ খবর পেয়ে গেলে স্থানীয় লোকজনেরা পুলিশের ওপর চড়াও হয়।  পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় পুলিশ পিছু হটতে বাধ‍্য হয়। পরবর্তী কালে ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad