স্নেহা চক্রবর্তী , বীরভূম: পাঁচ বছর পর পারূই এর সাগর ঘোষ মামলার রায় ঘোষনা হল । ছয়জনকে বেকসুর খালাস করে দু' জনকে দোষী সাব্যস্ত করলেন সিউরি জেলা আদালতের বিচারক ।শুক্রবার সাজা ঘোষণা হবে । এই ঘটনায় একদিকে যেমন খুশি , অপর দিকে হতাশা দেখা দিয়েছে সাজা প্রাপ্ত আসামিদের পরিবারে ।
প্রসঙ্গত, গত ২১ শে জুলাই ২০১৩ সালে বর্তমান শাসক দলের হাতে গুলিবিদ্ধ হয়েছিল বীরভূমের পারূই থানার বাঁধনবগ্রামের বাড়িতে বিক্ষুব্দ তৃনমূল কংগ্রেস কর্মী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। এর পরদিন হাসপাতালে তার মৃত্যু হয় । এই ঘটনায় তৃনমূল কংগ্রেস অঞ্চল সভাপতি সেখ মুস্তাফা সহ বেশ কয়েকজনের নামে পারূই থানায় অভিযোগ হয়েছিলো । প্রথম দিকে পুলিশ তদন্ত করলেও পরবর্তী সময় সিআইডি এই তদন্তের দায়িত্ব ভার নেয়।আদালতে দফায় দফায় সাক্ষ্য গ্রহনের পর্ব চলার পর বিচারক অবশেষে ছ ' জনকে বেকসুর খালাস দিলেও ভোগিরথ ঘোষ ও সুব্রত রায়কে দোষী সাবস্ত ঘোষনা করা হয় ।শুক্রবার সাজা ঘোষনা হবে । যদিও এই রায়ে তারা খুশি নয় । আগামী দিনে উচ্ছআদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান পরিবারের সদস্যরা । । উপযুক্ত প্রমান না পাওয়ার জন্য এই ছ' জনকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন । বাকী দু জনকে দোষী স্বাবস্ত করেছেন মহামান্য বিচারক । তাদের সাজা যাতে সর্ব নিম্ন হয় তার জন্য বিচারকের কাছে দাবি রাখলেন । হৃদয় ঘোষ যদিও আজকের রায়ে খুশি তবুও উপযুক্ত প্রমানের অভাবে যে ছ ' জনকে বেকসুর খালাস দিয়েছে সেই বিষয়টি মানতে চায়নি হৃদয় ঘোষ। পুলিশ আগেই প্রমান লোপাট করে দিয়েছেন বলে অভিযোগ সাগর ঘাসের ছেলে হৃদয় ঘোষ।

No comments:
Post a Comment