নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মহানায়ক ও মহানায়িকার ড্যামি নিয়ে একপ্রকার খিল্লির রুপ দিল আসানসোলের শিল্পী সুশান্ত রায়। কলকাতার নিউটাউন মাদার ওয়াক্স মিউজিয়ামে মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেনের অনুরুপে এক ড্যামি তৈরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরূপে পরিণত হয়েছে। নিউটাউন মাদার ওয়াক্স মিউজিয়ামে মহাপুরুষ থেকে শুরু করে বিশ্ব বিখ্যাত খেলোয়াড়দেরও ড্যামি রয়েছে। মহাত্মা গান্ধী, শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, কপিল দেব, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, অমিতাভ বচ্চন,রোনাল্ডো, মারাদোনা,নরেন্দ্র মোদী, সলমন খান, শাহরুখ খান ,মান্না দে, মাইকেল জ্যাকসন, বিরাট কোহলি, সুভাষ চন্দ্র বোস, মিস্টার বিন,স্পাইডার ম্যান,রামকৃষ্ণ দেব, মমতা ব্যানার্জী, ডা প্রণব মুখার্জী, স্বামী বিবেকানন্দ, মেসি,ভগত সিং প্রমুখরা। ঠিক একই সঙ্গে রয়েছেন উত্তম কুমার ও সুচিত্রা সেনের ড্যামিও। তবে সব মহাপুরুষদের সঙ্গে চেহারার মিল থাকলেও, গুরুতর অমিল রয়েছে মহানায়ক-মহানায়িকার জুটির।
সেই জুটির হাস্য সৃষ্টিকর্তা রয়েছে নিজের খেয়ালে। উত্তম-সুচিত্রার ধারে কাছেও যে ড্যামি দুটি হয়নি তা সুশান্ত বাবুর চোখে দৃষ্টিপাত হয়নি।অথচ সোশ্যাল মিডিয়া ঘিরে চলেছে সমালোচনার ঝড়। বুদ্ধিজীবীদের রোষের মুখে পড়তে হয়েছে মাদার ওয়াক্সের কর্তৃপক্ষের।এবার দেখবার বিষয় ভুল রুপ দেওয়া, সমালোচনার মধ্যে পড়া উত্তম-সুচিত্রার ভুয়ো ড্যামি দুটির হাল কি হয়?
পাশাপাশি সুশান্ত রায় ব্রেকিংবাংলাকে জানান,"ভুলত্রুটি মানুষের হয়। আমি আরো অনেক মূর্তি তৈরী করেছি। উত্তম কুমার বা সুচিত্রা সেনের রঙিন ছবি পাওয়া যায় নি। তাছাড়া কোন মাপ পাওয়া যায় নি তাঁদের শরীরের। তাই সামান্য ভুল হতে পারে। " সমালোচকদের উদ্দেশ্যে তিনি জানান,"মাদাম তুসোর মাপ নিয়ে মূর্তি তৈরীর পরেও ভুল করে। যদি কেউ পারে তবে মূর্তি তৈরী করে দেখাক। ইচ্ছে করেই বিকৃতভাবে ছবি তোলা হয়েছে। " তিনি আরও বলেন মূর্তির সংশোধন চলছে।

No comments:
Post a Comment