বিভাস লোধ, কলকাতা: বিশ্ব ক্রিকেটে প্রথম ২০০ উইকেট শিকারি মহিলা বাংলার ঝুলন গোস্বামী। শুক্রবার তাঁর মুকুটে নয়া পালক যুক্ত হল। এবার ডাকটিকিটে সম্মানিত হলেন ঝুলন গোস্বামী। ডাকটিকিট প্রকাশ করলেন স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। পাঁচ টাকা মূল্যের এই ডাকটিকিট তুলে দেওয়া হবে বিভিন্ন কোচিং সেন্টারে মহিলা ক্রিকেটারদের হাতে।
অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন ঝুলন। জানান দেশের হয়ে খেলতে পারাটা সবসময় সম্মানের। নিজের নামে ডাকটিকিট বের হওয়ার জন্য অভিভূত তিনি।
তবে নিজের সাত পাকে বাঁধা পড়ার বিষয় টি গোপন রেখেছেন তিনি।
অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন ঝুলন। জানান দেশের হয়ে খেলতে পারাটা সবসময় সম্মানের। নিজের নামে ডাকটিকিট বের হওয়ার জন্য অভিভূত তিনি।
তবে নিজের সাত পাকে বাঁধা পড়ার বিষয় টি গোপন রেখেছেন তিনি।

No comments:
Post a Comment