বসিরহাটের ২৩ জন পৌরপ্রতিনিধির হাতেই ফগ মেশিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 April 2018

বসিরহাটের ২৩ জন পৌরপ্রতিনিধির হাতেই ফগ মেশিন



অরিন্দম হরি  : বসিরহাট পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগ, ২৩ জন কাউন্সিলরের হাতে তুলে দিল ফগ মেশিন, মশা নিধন করতে রাস্তায় জনপ্রতিনিধিরা ।
      পৌর উন্নয়ণ নিগমের নির্দেশে বসিরহাট পৌরসভার ২৩টি ওয়ার্ডের জন্য ২৩টি মশা তাড়ানো ফগ মেশিন প্রদান করা হল । মেশিনগুলোর সর্বমোট মূল্য ৯ লক্ষ ৬৬ হাজার টাকা । এদিন মেশিন হাতে জনপ্রতিনিধিরাই রাস্তায় নেমে পড়েন । তবে প্রত্যেকটি ওয়ার্ড মিলিয়ে দিবারাত্রি মশা নিধনের জন্য ৬৫ জনকে নিয়োগ করা হচ্ছে । এর আগে ফেব্রুয়ারী মাসে স্বাস্থ্য দপ্তরের পরামর্শে ডেঙ্গু নিধনের উদ্দেশ্যে প্রত্যকটি ওয়ার্ডের কাউন্সিলারকে দুটি করে মশা মারার স্প্রে প্রদান করা হয় যেগুলির এক একটির মূল্য ৬০০ টাকা । ২০১৭ সালে  তুলনায় ২০১৮ সালে ডেঙ্গু তথা অজানা জ্বর আক্রমণ করার আগে থেকেই  পৌর উন্নয়ণ নিগমের নির্দেশে পৌরসভার স্বাস্থ্যবিভাগ পরামর্শ করে এই উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা । এদিন বসিরহাট পৌরপ্রধান তপন সরকার বলেন, এলাকাবাসীদের উন্নয়ণের কথা ভেবেই সর্বদলীয় পৌরপিতাদের ডেকে বৈঠক করে তাদের হাতে এই সমস্ত মেশিন তুলে দেওয়া হলো । আর এর পাশাপাশি মার্চ থেকেই প্রত্যেকটি ওয়ার্ডের নর্দমাগুলি পরিস্কার করা থেকে শুরু করে নোংরা আবর্জনা ও বিভিন্ন জায়গায় জমে থাকা জল পরিস্কার করা, ব্লিচিং ছড়ানো প্রভৃতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে ।
      ২০১৭ সালে ডেঙ্গুর মহামারী আকার ধারনে নড়েচড়ে বসেছে পৌরসভা । সেই ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে মরিয়া স্বাস্থ্যদপ্তর থেকে শুরু করে পৌরসভা ও পঞ্চায়েত । আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ নেওয়া ও ওষুধ সরবরবাহ করছেনই, তার সাথে সাথে এই ডেঙ্গু ও অন্যান্য জ্বরের কারণ হিসেবে দায়ী মশা নিধনের জন্য তৎপর পৌর প্রশাসন । আর তার জন্য মুখ্যমন্ত্রীর চাপে পৌর উন্নয়ণ নিগমেরও ঘাম ছুটেছে । এই মশক নিধন যজ্ঞে সর্বদলীয় নেতা এবং পৌরপিতারাও একমত, বাংলা তথা ভারতবর্ষ থেকে ডেঙ্গু হাঁটাতে হবে । আর সেই মশা নিধন যজ্ঞে সামিল হয়ে ডেঙ্গু প্রতিরোধ আরও জোরদার করল বসিরহাট পৌরসভা।

No comments:

Post a Comment

Post Top Ad