নিউজ ডেস্ক: সম্ভাবনা ছিল পড়শি রাজ্যে ডার্বির। তবে সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগানের হারের পর বেঙ্গালুরুর সাথে ফাইনাল ছিল ইস্টবেঙ্গলের প্রেস্টিজ ফাইট। আর ভুবনেশ্বরে সেই লড়াইয়ে সুনীল ছেত্রীদের কাছে পরাজয় ক্রোমা-লোবা-আল আমনার। লাল-হলুদকে ৪-১ গোলে হারিয়ে সুপার কাপ জয় বেঙ্গালুরু এফ সির।
তবে এদিন ম্যাচের শুরুতেই দাপট দেখায় ইষ্টবেঙ্গল। ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেয় ক্রোমা। তবে লাল কার্ড দেখে ইষ্টবেঙ্গল ১০ জন হয়ে যাওয়াতেই ম্যাচে ফেরে বেঙ্গালুরু। ৩৯ মিনিটে সমতা ফেরান রাহুল। বিরতিতে দুই দলের স্কোর সমান থাকলেও বেঙ্গালুরুর একের পর এক আক্রমণে খেই হারায় লাল হলুদ। এরপর ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় সুনীল ছেত্রী। ৭১ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেয় মিকু। আর লাল হলুদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী।
সবমিলিয়ে পড়শি রাজ্যে ৪-১ গোলে সুপার কাপ জয় বেঙ্গালুরুর। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সুনীল ছেত্রী।

No comments:
Post a Comment