দাদুর সাথে ফুল তুলতে গিয়ে বোমায় হাত উড়েগেল চতুর্থ শ্রেণীর ছাত্রীর।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার হালদার পাড়ায়।
জানা যায়, চতুর্থ শ্রেণীর ছাত্রী পৌলমী হালদার (৮) দাদু হরেকৃষ্ঞ দাসের(৬৭) সঙ্গে ফুলতুলতে বেরিয়ছিল মনের আনন্দে। কিছুক্ষণের মধ্যেই আনন্দ নিরানন্দের রূপ নিল। বাড়ি থেকে বের হতেই তার চোখে পড়ে একটি ক্যারিব্যাগ ও তার ভিতরের বলাকৃতির একটি বস্তু। দাদুর অজান্তেই কৌতুহল বসত হাতদেয় ঐ ব্যাগে। কয়েক সেকেন্ডেই বিপত্তি। বিকট আওয়াজে ঘুমভেঙে গেল প্রতিবেশীদের। ঘটনার কিনারা হতেই তাদের চোখে পড়ল অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দাদু আর নাতনী। ঘটনায় পৌলোমী তার ডান হাত হারিয়েছে এবং হরেকৃষ্ঞ বাবু দুপায়ে গুরুতর চোট পেয়েছেন। তাড়িঘরি করে তাদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত পৌলোমীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং হরেকৃষ্ঞ দাস হাড়োয়া গ্রামীণ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘীরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। তারা পুলিশের গাফিলতির অভিযোগ এনেছেন। ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা তদন্ত করছে হাড়োয়া থানার পুলিশ।

No comments:
Post a Comment