শিক্ষিকাকে যৌন হেনস্থা, ধৃত প্রধান শিক্ষক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

শিক্ষিকাকে যৌন হেনস্থা, ধৃত প্রধান শিক্ষক



মৃন্ময় নস্করঃ দীর্ঘদিন ধরে স্কুলের মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল পুলিস। ধৃত স্বপন মাইতি নেতড়া হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি একটি প্রধান শিক্ষককদের একটি সংগঠনের জেলা সম্পাদকও বটে। ধৃত স্বপন মাইতিকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি ও কর্মস্থলে যৌন হয়রানির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের ঘনিষ্ঠরা বিষয়টি চক্রান্ত বলে উল্লেখ করেছেন। এই ঘটনায় স্কুলে ব্যাপক উত্তেজনা আছে। ধৃতের বিরুদ্ধে ৩৫৪,৫০৯ ধারা মামলা রুজু করা হয়েছে।

নেতড়া হাইস্কুলের এক শিক্ষক ছিলেন। গত দু’‌বছর আগে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর ওই শিক্ষকের স্ত্রী ওই স্কুলে করণিক হিসেবে যোগ দেন। ওই মহিলা কুলপি এলাকা থেকে প্রতিদিন আসেন। অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে মহিলা সহকর্মীকে কু প্রস্তাব দিচ্ছিলেন। নানা অছিলায় স্কুল ছুটির পরও মহিলাকে স্কুলের কাজ দিতেন। একলা পেয়ে আরও বেশী করে উক্তক্ত্য করতেন প্রধান শিক্ষক। মহিলা সহকর্মী এই বিষয়টি স্কুলের অন্য শিক্ষক শিক্ষিকাকেও জানিয়েছিলেন। তখন থেকে বিষয়টি স্কুলে নিয়মিত চর্চার মধ্যে চলে আসে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদেরও অনেকে বিষয়টি জেনে যান। বুধবার বেলাতে স্কুল শুরুর পর এই বিষয়টি নিয়ে স্থানীয়রা এসে প্রধান শিক্ষকের কাছে জানতে চান। স্কুলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ যায় স্কুলে। এদিন দুপুরেই থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গ্রেপ্তার হয় প্রধান শিক্ষক। বৃহস্পতিবার আদালতে গোপন জবান বন্দি দেবেন ওই মহিলা করণিক।

No comments:

Post a Comment

Post Top Ad