হেড ক্লার্কের ছেলে, স্ত্রীকে মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

হেড ক্লার্কের ছেলে, স্ত্রীকে মারধর



খোদ জেলা জর্জ কোর্টের কর্মরত হেড ক্লার্কের ছেলে ও তার স্ত্রীকে মারধোর করার অভিযোগ উঠলো স্থানীয় দুস্কৃতিদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বীরভূমের সিউরি শহরে । বিষয়টি সিউরি থানায় জানালে পুলিস তদন্ত শুরু করেছে । বুধবার হেড ক্লার্ক প্রসাদ মুখার্জীর ছেলে সোমবার মুখার্জী বেলা তিনটে নাগাদ যখন বাড়ি ফিরছিলো সেই সময় বাড়ির সামনে কয়েকজন যুবক অশ্লীল ভাষায় গালি গালাজ করছিলো । তার প্রতিবাদ করে সোমরাজ বাবু । এর পর তারা সোমরাজ বাবুর উপর চড়াও হয় । তাকে গাছের ডাল নিয়ে মারধোর করে। সেই সময় সোমরাজ বাবুর মা ছেলে কে বাঁচাতে গেলে তাকেও মারধোর করে বলে অভিযোগ । আহত মা ছেলে । এই ঘটনায় আতংকিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা । মৌখিক ভাবে সিউরি থানায় অভিযোগ করেছেন ওই পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad