তৃণমূলের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি গ্রামের আবাসতলি গ্রামে।
ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌভিক চন্দ বলেন, “আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচার নিয়ে গতকাল সন্ধেয় আবাসতলি গ্রামে তৃণমূলের একটি মিটিং চলছিল। ওই এলাকা থেকে কিছু দূরে বিজেপিও কর্মীদের নিয়ে মিটিং করছিল। এরপর আচমকা বিজেপি-র গুন্ডারা লাঠি, দা, বল্লম ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। হামলাকারীরা সবাই বহিরাগত।”
হামলায় তিনজনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। পরে সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ বলেন, “তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে।”

No comments:
Post a Comment