খুশির মৃত্যুতে আমরণ অনশন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

খুশির মৃত্যুতে আমরণ অনশন!


জয়ন্ত সাহা, আসানসোল: লোয়ার কুমারপুর নিবাসী অক্ষয় ঘোষ চলতি বছরের ২০শে মার্চ  তার ছয় মাসের মেয়ে খুশিকে বিকেল ৩:৩০ নাগাদ চিকিৎসার জন্যে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন৷ ওই দিনই রাত্রি দশটা নাগাদ হাসপাতালে মারা যায় খুশি৷ খুশির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন খুশির বাবা অক্ষয় ঘোষ, মা রূপা ঘোষ৷ এরপর এই অবস্থান বিক্ষোভের সাথে সহমত ও সহমর্মীতায় শহরের জনগণ মোমবাতি মিছিলও করে৷ তবু খুশি ঘোষের মৃত্যুর সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷
 যদিও হাসপাতাল জানিয়েছে, নিউমোনিয়ার চিকিৎসা শুরু হয়েছিল খুশির৷ খুশি মারা গেছে হৃদজনিত কারণে৷ কিন্তু খুশির বাবার বক্তব্য খুশির নিউমোনিয়া হয়নি৷এমনকি খুশির চিকিৎসার দাবি করা হয়েছে যে শিশু বিশেষজ্ঞের নামে তিনি হাসপাতালে আসেন খুশির মৃত্যুর পর৷হাসপাতাল কর্তৃপক্ষ আর এম পি দিয়ে চিকিৎসা করিয়েছে তার মেয়ের৷তাছাড়া খুশির নিউমোনিয়া হয়নি৷চেষ্ট রিপোর্ট তাই বলছে৷খুশির বাবা  আরো দাবি করেছেন তার মেয়ের মৃত্যুর প্রকৃত কারণের জন্যে সঠিক তদন্ত দরকার।  প্রয়োজনে সিবিআই তদন্ত করা হোক৷
 অক্ষয় বাবু ইতিমধ্যে আসানসোল উঃ থানা থেকে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন৷সুবিচারের প্রত্যাশায় হাসপাতাল গেটের সামনে ২৭দিন অবস্থান বিক্ষোভ করছেন৷এতেও কোনো সদুত্তর না পেয়ে গত ১৮তারিখ থেকে তিনি আমরণ অনশনে বসেছেন৷এখন দেখার,খুশির বাবা-মা অক্ষয় ঘোষ ও রূপা দেবী হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের শীতঘুম ভাঙিয়ে সুবিচার পান কবে? অক্ষয় বাবু প্রশ্ন রেখেছেন তাদের খুশির মতো আর কত শিশুর মৃত্যু হবে এমন ভুল চিকিৎসায়?

No comments:

Post a Comment

Post Top Ad