চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বিনয় তামাংকে আহ্বান জানিয়ে পূর্ব মেদিনীপুরে এক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির বিশেষ উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতৌরি প্রতিবন্ধী উন্নয়ন সমিতির ২৬জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রী ,যারা চোখে দেখতে পায়না, যারা ঠিক মতো চলতে পারে না, যারা বিকলাঙ্গ কেউ আবার কথা বলতে পারে না, যারা আবার কানে ঠিক মতো শুনতে পায়না সেই সমস্ত ছাত্রী অবিভাবক শিক্ষক মিলে মোট ৫২ জন তারা বেরোলেন সাগর থেকে পাহাড় কিছু সচেতনতার অনুষ্ঠান করতে।২৬ মে শনিবার তমলুক থেকে ট্রেনে চড়ে দীঘা সেখানে কিছু সচেতনতার অনুষ্ঠান করে আবার দীঘা থেকে সন্ধ্যায় পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনে চড়ে এনজেপিতে নেমে দার্জিলিং যাবে বলে সূত্রের খবর।
মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানোর জন্য সব ধরনের মানুষদের রক্তদান করার জন্য আহ্বান জানান ।রাজ্যে প্রতিবন্ধী মহিলারা ও কন্যাশ্রী উপকৃত হওয়া সেভ ড্রাইভের প্রচার দূষনমুক্ত পৃথিবী গড়ে তোলা এই সব বিষয় নিয়ে গীতি আলেখ্য, থিম সং ,পথনাটিকা পরিবেশন করবেন দার্জিলিং এর ম্যাল এবং কার্শিয়ান সহ আরো দুটি টুরিস্ট স্পটে ও এই কর্মসূচি ২৬মে থেকে পহেলা জুন পর্যন্ত আর দার্জিলিংয়ের এই প্রচার অভিযানে জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংকে আমন্ত্রন জানানো হয়েছে।

No comments:
Post a Comment