দেখুন বাংলায় ডিলিট পেলেন শেখ হাসিনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

দেখুন বাংলায় ডিলিট পেলেন শেখ হাসিনা



বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের পরিবারের ১৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তখন আমি আর আমার বোন বিদেশে ছিলাম। সেই বিধ্বস্ত অবস্থাতেও ভারতবাসীকে পাশে পেয়েছিলাম।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "চুরুলিয়ায় যখন এসেছিলাম তখন খুব করুণ অবস্থা ছিল। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, যিনি নজরুলের জন্য অনেক কিছু করেছেন।"তবে এদিন হাজির ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।


হাসিনার সঙ্গে রয়েছে বাংলাদেশের ১৫০ জনের একটি প্রতিনিধি দল। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্য সরকার প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায়। ৪টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায়। আমাদের সরকার ৭ বছরে ২২টি বিশ্ববিদ্যালয় এবং ৪৭টি কলেজ তৈরি করেছে।"

No comments:

Post a Comment

Post Top Ad